রায়হান কবিরকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে মালয়েশিয়া

০৫ আগস্ট ২০২০, ১১:০৪ PM

© ফাইল ফটো

আলজাজিরায় সাক্ষাৎকার দিয়ে মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশি তরুণ রায়হান কবিরকে আগস্ট মাসের শেষে তার নিজ দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার ইমিগ্রেশনের ডিজি দাতুক খাইরুল জাইমি। আজ বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, রায়হান কবিরের তদন্ত প্রতিবেদন অ্যাটর্নি জেনারেল দেখবেন তারপর তাকে তার দেশে পাঠানো হবে। একইসঙ্গে রায়হান কবির আর মালয়েশিয়ায় ফিরতে পারবে না, কারণ তাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে বলেও মন্তব্য করেন ডিজি।

কবে নাগাত রায়হানকে দেশে পাঠানো হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইমিগ্রেশন ডিজি বলেন, কুয়ালালামপুর টু ঢাকা ফ্লাইট আগস্টের শেষে চালু হলেই তাকে পাঠানো হবে।

রায়হান কবির বলেছেন, কোভিড-১৯ পরিস্থিতিতে প্রবাসীদের প্রতি যে আচরণ তিনি দেখেছেন সেটাই বলেছেন। তবে তিনি তার কথায় মালয়েশিয়ার কাউকে আহত করতে চাননি।

প্রসঙ্গত, গত ৩ জুলাই তার বিরুদ্ধে মামলা করে মালয়েশিয়ান সরকার। পরে ৭ জুলাই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং ১৫ জুলাই বাতিল করা তার ভিসা। এরপর গত শুক্রবার কুয়ালালামপুরের একটি কনডোমিনিয়ামে থেকে রায়হান কবিরকে গ্রেপ্তার করা হয়।

উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close