চিতার দৈর্ঘ সাড়ে ৫ হাত, ওজন ৪০ মন দাম ১০ লাখ

০৬ জুলাই ২০২০, ০৯:২৫ AM

© সংগৃহীত

‘চিতাবাঘ’ কোনো বাঘ নয়। খুলনার তেরখাদার কাটেঙ্গা গ্রামের কায়নাতের পালিত এক গরু। এবছরে দেশের সবচেয়ে বড় কোরবানির পশুগুলোর মধ্যে একটি হবে এই চিতাবাঘ বলেই ধরা হচ্ছে ।

সাড়ে ৫ হাত দৈর্ঘ্য আর সাড়ে ৩ হাতের বেশি প্রস্থ এই গরুটির ওজন ১ হাজার ৬০০ কেজি! বেশ আদরেই লালন-পালন করা হয়েছে হয়েছে ৪ বছর বয়সী ‘চিতাবাঘ’কে।

কায়নাত বলেন, ষাঁড়টি ক্রস জাতের। দেশীয় পদ্ধতিতে নিজের খামারে মোটাতাজা করা হয়েছে। স্থানীয় কসাইরা বলেছে, গরুটির মাংস হতে পারে ১৮ মণ। চিতা বাঘকে দেখতে উৎসুক মানুষের ভিড় বাড়ছে। সবাই একনজর দেখতে চায় বিশাল আকৃতির গরুটিকে। রাস্তায় বা বাড়ির পাশে গোসল করাতে নিয়ে গেলে অনেকে ছবি তুলে নিয়ে যান। আবার কেউ কেউ গরুর সঙ্গে সেলফি তোলেন ও ভিডিও করেন।

তিনি বলেন, কোরবানির ঈদে এবার বাজারে তুলতে চাচ্ছি চিতাবাঘকে। প্রতিদিন খড়, ভুসি ও ঘাস খাওয়ানো হয়েছে গরুটিকে। চিতাবাঘ আমাদের পরিবারের সদস্য হিসেবে বড় হয়েছে। ১০ লাখ টাকা হলে গুরুটি বিক্রি করবেন বলেও জানান তিনি।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close