করোনায় আক্রান্তদের ২ জন পুরোপুরি সুস্থ: আইইডিসিআর

১১ মার্চ ২০২০, ১২:০৭ PM

© টিডিসি ফটো

দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজনকে নতুন করে পরীক্ষায় দুজনের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)-এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনা মেনে ওই দুজনকে হাসপাতাল থেকে ছাড়া হবে।

আজ বুধবার (১১ মার্চ) নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইইডিসিআর’র পরিচালক। তিনি বলেন, ‘দুজন সুস্থ্য হয়ে উঠেছেন। আরেকটি করে পরীক্ষা তাদের করা হবে। বাকি যে একজন করোনাভাইরাসে আক্রান্ত আছেন, তার অবস্থাও ভালো, তবে তার পরীক্ষার ফল এখনো পজিটিভ। তিনি শিগগিরই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।’

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘সর্বশেষ ২৪ ঘন্টায় দুই হাজার ২২৫ জন হটলাইনে ফোন করেছেন। তারমধ্যে অধিকাংশই করোনাভাইরাস বিষয়ে জানতে চেয়েছেন। এছাড়া নতুন করে ১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে কারোর শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি। সিবমিলিয়ে ১৪২ জনের পরীক্ষা করা হয়েছে।’

তিনি বলেন, ‘দেশে এখন আইসোলেশনে আছেন ৮ জন। তবে নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি। কয়েকবার পরীক্ষা করে কেউ আক্রান্ত কিনা তা নিশ্চিত হচ্ছি আমরা।’

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, ‘দেশে এখন সর্বমোট ১১টি থার্মাল স্ক্যানার চালু করা হচ্ছে। এরমধ্যে সামিট গ্রুট পাঁচটি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আরও পাঁচটি সচল আছে। এজন্য তাদেরকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানানো হবে।’

তিনি আরো জানান, বিশ্বের অনেক দেশ করোনাভাইরাস মোকাবিলায় সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে। এরমধ্যে যুক্তরাষ্ট্র, ভারত এবং চীন রয়েছে। এছাড়া ইউএসএইড-সহ অনেক সংস্থাও সহযোগিতা করতে চেয়েছে। এসময় সবার সম্মিলিত প্রচেষ্টায় করোনাভাইরাস মোকাবিলা করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ফেনীর শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬