ঈদ পোশাক নিয়ে পথশিশুদের পাশে কোটা আন্দোলনকারীরা

০১ জুন ২০১৯, ০৯:১৬ PM

শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ছিন্নমূল পথশিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। শনিবার বিকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্ত্বরে ছিন্নমূল পথশিশুদের ঈদের পোশাক বিতরণ করে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক রাশেদ খাঁন, আতাউল্লাহ, শামীম আহমেদ, সাইফুল ইসলাম, ঢাকা কলেজ শাখার যুগ্ম আহবায়ক নাজমুল হাসান, সাব্বির আহমেদ,রাফি আরিয়ান, ঢাবি শিক্ষার্থী আসিফ মাহমুদ, আশিক প্রমুখ।

ঈদ নতুন পোশাক পেয়ে উৎচ্ছ্বাস প্রকাশ করে শিশুরা। ঈদের পোশাক পাওয়া নূপুর নামের এক শিশু বলেন, " লাল জামাটা আমার খুব পছন্দ হইছে। ঈদের দিন আমি এই জামাটা পইরা বান্ধবীদের লগে ঘুরুম।

রাশেদ খাঁন বলেন,'' এই বছর ক্ষুদ্র পরিসরে অল্প সংখ্যক শিশুর মুখে হাসি ফোঁটানোর চেষ্টা করেছি। ভবিষ্যতে আরো বড় পরিসরে শিশুদের ঈদের আনন্দ বাড়িয়ে দেয়ার চেষ্টা করবে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

 

স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close