কোন প্রক্রিয়ায় সম্পদ বিবরণী জমা দেবেন উপদেষ্টারা?

২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:১০ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৫ PM
উপদেষ্টা পরিষদের সভা

উপদেষ্টা পরিষদের সভা © সংগৃহীত

দীর্ঘদিন থেকে সরকারে থাকা ব্যক্তিদের সম্পদের হিসাব প্রকাশ করার দাবি জানিয়ে আসছে নাগরিক সমাজসহ বিভিন্ন মহল। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ অগাস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এরপর উপদেষ্টাদের সম্পদের হিসাব দেওয়ার বিষয়টিও সামনে আসে।

তবে এবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিরা কোন প্রক্রিয়ায় আয় ও সম্পদ বিবরণী জমা দেবেন, তা ঠিক করে একটি খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের সপ্তম সভায় এ নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।

বাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নীতিমালা অনুযায়ী, প্রতিবছর আয়কর জমা দেওয়ার সর্বশেষ তারিখের পরবর্তী ১৫ কর্মদিবসের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে আয় ও সম্পদ বিবরণী দিতে হবে তাদের।

এর আগে সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতে গত ৩ সেপ্টেম্বর নির্দেশনা দেয় সরকার। পরদিন কীভাবে তারা সম্পদের তথ্য জমা দেবেন সেটির ফরম ঠিক করতে কমিটিও গঠন করে দেয় জনপ্রশাসন বিভাগ। পাঁচ সদস্যের এ কমিটি সরকারের কাছে সম্পদের তথ্য দাখিল করার একটি অভিন্ন ফরম বা বিবরণী তৈরির ছক তৈরি করবে।

আর বৃহস্পতিবার উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ বিভাগ বলছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের যারা সরকার অথবা প্রজাতন্ত্রের কাজে যুক্ত, তারা প্রতিবছর আয়কর জমা দেওয়ার সর্বশেষ তারিখের পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে নীতিমালায় সংযুক্ত ছকে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট তাদের আয় ও সম্পদ বিবরণী জমা দেয়ার বিধান রেখে খসড়া ‘আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা’ উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত হয়।

আয়কর আইন অনুযায়ী, কোম্পানি ব্যতীত অন্য করদাতাদের আয়কর হিসাব বিবরণী জমার শেষ দিন ৩০ নভেম্বর। তবে কোনো কোনো বছর সরকার বিশেষ ব্যবস্থায় এ সময় বাড়িয়ে থাকে।

জাতীয় সংসদের শোক প্রস্তাবে যুক্ত হচ্ছে আরও দুই বিশিষ্ট ব্যক…
  • ৩১ মার্চ ২০২৬
‎হবিগঞ্জে ১৮৫ টাকা পাওনার জেরে সংঘর্ষ, আহত ৫০
  • ৩১ মার্চ ২০২৬
প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ ফেরাতে প্রস্তাব সংস্কৃতি মন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
অতিরিক্ত বরাদ্দ পাচ্ছে ৬৪০ শিক্ষাপ্রতিষ্ঠান, দেখুন তালিকা
  • ৩১ মার্চ ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ৫ এপ্র…
  • ৩১ মার্চ ২০২৬
সন্ধ্যার মধ্যে যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence