নন-ক্যাডার পরীক্ষা বিভাগীয় শহরে নেওয়া প্রয়োজন

০৬ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২৯ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী

বাংলাদেশ পাবলিক সাভর্সি কমিশন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্টান। বিসিএস পরীক্ষার পাশাপাশি নন-ক্যাডার পরীক্ষাগুলো নিয়ে থাকে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি। প্রচুর প্রার্থী থাকা সত্ত্বেও পরীক্ষার জন্য প্রার্থীদের আসতে হয় রাজধানী শহর ঢাকায়। এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় পরীক্ষার্থী ভাই-বোনদের। আজ শুক্রবার সকাল দশটা অনুষ্ঠিত হল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা  পরীক্ষায় অংশ নেওয়া একজন পরীক্ষার্থী ক্ষোভ প্রকাশ করেন এভাবে, আমরা টাকা দিয়ে আবেদন করি। আবার ঢাকায় পরীক্ষা দিতে এসে আরো অনেক টাকা খরচ হয়। এতো খরচ যোগান দিতে আমাদের অনেক কষ্ট হয়।

কথাগুলো খুবই কষ্টের কিন্তু এডিয়ে যাওয়া মুশকিল বটে। বাংলাদেশ পাবলিক সাভর্সি কমিশনের চেয়ারম্যান মাননীয় ড. মুহম্মদ সাদিক স্যারের সুদৃষ্টি চাইছি। স্যার, আমাদের কথা একটু বিবেচনা করবেন প্লিজ। বিসিএস পরীক্ষার মতো বিভাগীয় শহরে পরীক্ষা নিলে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর টাকা এবং সময় দুটোই বাঁচবে ।

লেখক: গবেষক ও প্রভাষক, তাজপুর ডিগ্রী কলেজ, সিলেট।

ইরানে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স
  • ০৪ এপ্রিল ২০২৬
যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে নিখোঁজ পাইলটের সন্ধান
  • ০৪ এপ্রিল ২০২৬
তীব্র তাপে পুড়ছে চুয়াডাঙ্গা, মানুষের নিরাপদ থাকতে যে পরামর্…
  • ০৪ এপ্রিল ২০২৬
দ্বিতীয় সমাবর্তন আয়োজনের প্রস্তুতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের, স…
  • ০৪ এপ্রিল ২০২৬
আজকের সোনার দাম
  • ০৪ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ, লঞ্চ সীমি…
  • ০৪ এপ্রিল ২০২৬