প্রাইভেট মেডিকেলে চিকিৎসার খরচ নির্ধারণ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

২৮ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩১ PM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ফটো

সরকার প্রাইভেট হাসপাতালের খরচ নির্ধারণ করে দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, দেশের প্রাইভেট বা বেসরকারি হাসপাতালের চিকিৎসা খরচ একেক হাসপাতালে একেক রকম। যার কারণে সাধারণ মানুষকে এসব হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে।

আজ রবিবার (২৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে ‘চিকিৎসা সেবায় দেশের প্রাইভেট খাতের সংযুক্তি’ শীর্ষক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিকিৎসা সেবা নিতে দেশের মানুষের আউট অব পকেট এক্সপেনডিচার বেশি হচ্ছে। অথচ দেশের সরকারি স্বাস্থ্যসেবা বিনা মূল্যেই দেওয়া হয়। চিকিৎসা সেবা নিতে মানুষের এত বেশি টাকা খরচের মূল অন্যতম কারণগুলো হচ্ছে— বিদেশে চিকিৎসা নেওয়া, দেশের প্রাইভেট মেডিকেল সেবার মাধ্যমে বা ওষুধ কেনার মাধ্যমে।’

দেশের প্রাইভেট মেডিকেল সার্ভিস চিকিৎসা ক্ষেত্রে সরকারের পাশাপাশি উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, তবে একেক হাসপাতালের একেক রকম চার্জ সাধারণ মানুষের ভোগান্তির আরেকটি কারণ হয়েছে।

তিনি বলেন, এ কারণে সরকার দেশের প্রাইভেট মেডিকেল সেবার ক্ষেত্রে হাসপাতালের মানগত দিক বিবেচনা করে, একটি নির্দিষ্ট হারে ফি নির্ধারণ করে দেওয়ার ব্যাপারে উদ্যোগী হয়েছে। অল্প সময়ের মধ্যেই দেশের প্রাইভেট মেডিকেলেরে প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ ছাত্রদল নেত্রী নও…
  • ১১ এপ্রিল ২০২৬
আগুনে পুড়ে ছাই ৯ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের ৬ হাজার টাকা করে সহায়তা দেবে সরকার, পাবেন যারা
  • ১১ এপ্রিল ২০২৬
কনস্টেবল নিয়োগে আবেদন ১ লাখ ২৬ হাজার, এক পদের বিপরীতে ৪৭ প্…
  • ১১ এপ্রিল ২০২৬
হল্যান্ড স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন স্নাতক-স…
  • ১১ এপ্রিল ২০২৬
ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক
  • ১১ এপ্রিল ২০২৬
close