অদূর ভবিষ্যতেও করোনা থেকে মুক্তি নেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

১৪ জুলাই ২০২০, ১০:৪৭ AM

© ডয়েচে ভেলে

এখনই করোনা থেকে মুক্তির আশা দেখাতে পাচ্ছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও। পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও সতর্ক করেছে তারা। সংস্থাটি বলছে, ঠিকমতো ব্যবস্থা না নিলে করোনাভাইরাস আরও ভয়াবহ চেহারা নিতে পারে। ক্ষতি হতে পারে আরও বেশি। যে দেশগুলি করোনা পরিস্থিতি মোকাবিলায় ঠিক মতো নিয়ম মানছে না, তাদের প্রতি ফের সতর্কবার্তা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সোমবার সাংবাদিক সম্মেলন করেন সংস্থার প্রধান টেড্রস অ্যাডানম গেব্রেয়েসাস। তাঁর স্পষ্ট বক্তব্য, বেশ কিছু দেশ করোনা সতর্কতা মেনে চলছে না। ফলে সেখানে করোনা পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে। এখনও নিয়ম পালন না করলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। নাম না করলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের ইঙ্গিত যে যুক্তরাষ্ট্রের দিকে, তা স্পষ্ট।

বস্তুত, এখনও করোনাভাইরাসের ভরকেন্দ্র হয়ে রয়েছে আমেরিকা। প্রায় ৩৫ লাখ লোক আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৩৮ হাজার মানুষের। নিউ ইয়র্কের পরে এবার ফ্লোরিডায় সংক্রমণ লাফিয়ে বাড়ছে। হিউস্টনের অবস্থাও বেশ খারাপ। তারই মধ্যে দেশের স্বাস্থ্য উপদেষ্টাদের সঙ্গে লাগাতার বিতর্ক চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কাউকে কাউকে পদ থেকেও সরিয়ে দিয়েছেন।

অভিযোগ, করোনা সংক্রমণ ঠেকানোর জন্য কোনও পদক্ষেপই সময়ে নেননি ট্রাম্প। তারই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গেও বিতর্কে জড়িয়ে পড়েন তিনি।

শুধু উত্তর আমেরিকা নয়, দক্ষিণ অ্যামেরিকার পরিস্থিতিও ভয়াবহ। এখনও পর্যন্ত সেখানে এক লাখ ৪৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে, যার অর্ধেকই ব্রাজিলে। ট্রাম্পের বিরুদ্ধে যে অভিযোগ, ব্রাজিলের বিরুদ্ধেও সেই একই অভিযোগ। সময়ে ব্যবস্থা নেওয়া হয়নি, যার ফল এখন ভুগছে দেশ। আক্রান্ত স্বয়ং প্রেসিডেন্ট বলসোনারো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বক্তব্য, লকডাউন ছাড়া কোনও উপায় নেই। যুক্তরাষ্ট্রে যেখানে যেখানে লকডাউন খোলা হয়েছে, সেখানে সেখানেই ভাইরাস দ্রুত সংক্রমিত হতে শুরু করেছে। ভারতেও একই ঘটনা ঘটেছে। ডাব্লিউএইচও-র বক্তব্য, গোটা দেশকে দীর্ঘ দিন লকডাউনের মধ্যে রাখা সম্ভব নয়। কিন্তু এলাকা বেছে বেছে লকডাউন চালিয়ে যেতেই হবে। নইলে এই ভাইরাসকে ঠেকানো অসম্ভব। খবর: ডয়েচে ভেলে।

‘এক সপ্তাহ ধরে শুধু ওকেই আটকানোর ছক কষেছি, তবুও...’ মেসি জা…
  • ২৩ জুন ২০২৬
বিশ্বকাপে নিজের সবচেয়ে পছন্দের গোল নিয়ে যা বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
এমবাপ্পের শততম ম্যাচে ম্যাজিক: রোনালদোকে ছুঁয়ে মেসিকে তাড়া …
  • ২৩ জুন ২০২৬
বৈরী আবহাওয়ায় ম্যাচ স্থগিতের নিয়ম কী? জেনে নিন ‘থান্ডারস্টর…
  • ২৩ জুন ২০২৬
প্রতিকূল আবহাওয়ায় বন্ধ ফ্রান্স-ইরাক ম্যাচ
  • ২৩ জুন ২০২৬
‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬