২ সপ্তাহের মধ্যে করোনা ওষুধ ট্রায়ালের ফলাফল: ডব্লিউএইচও

০৪ জুলাই ২০২০, ১০:৫৫ PM

© ফাইল ফটো

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস জানিয়েছেন, করোনাভাইরাস প্রতিরোধ-নির্মূলের আশায় চলমান ওষুধের যে ট্রায়াল চলছে তার ফলাফল আগামী দুই সপ্তাহের মধ্যে পাওয়া যাবে। শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ডব্লিউএইচও প্রধান বলেন, করোনা প্রতিরোধের আশা নিয়ে বিশ্বের ৩৯টি দেশে এখন পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ হাজার রোগীর ওপর ওষুধের ট্রায়াল চলছে। তার ‘অন্তর্বর্তী ফলাফল’ সামনের দুই সপ্তাহের ভেতর আমরা আশা করছি।

জানা গেছে, রেমডেসিভির, লোপিনাভির/রিটোনাভির এবং লোপানিভিসহ কয়েকটি ওষুধ ডব্লিউএইচও’র ‘সলিডারিটি ট্রায়ালে’ পরীক্ষা করে দেখা হচ্ছে। এছাড়া পৃথিবীর বিভিন্ন কোম্পানির ১৪০টি ভ্যাকসিন ট্রায়ালে আছে।

ডব্লিউএইচও জানায়, করোনার ভ্যাকসিন ট্রায়ালে প্রথম ধাপে আছে ১১টি কোম্পানি, দ্বিতীয়তে আটটি। তৃতীয় ধাপে তিনটি, অনুমোদন পেয়েছে চীনের একটি কোম্পানি। দেশটির সেনাবাহিনীর সদস্যদের ব্যবহারের জন্য ‘বিশেষ অনুমোদন’ দেওয়া হয়েছে।

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা
  • ২৩ জুন ২০২৬
শিশুকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক অবরুদ্ধ, দোকান ভ…
  • ২৩ জুন ২০২৬
সেনেগালকে তিন গোলে হারিয়ে ২৮ বছর পর নকআউটে নরওয়ে
  • ২৩ জুন ২০২৬
গাজীপুরে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৪ …
  • ২৩ জুন ২০২৬
ভূমিকম্পে বুয়েটের আবাসিক ভবনের ছাদ ধস
  • ২৩ জুন ২০২৬
মধ্যরাতে ছাত্রদলের দুপক্ষের পাল্টাপাল্টি হামলা, উত্তপ্ত বিএ…
  • ২৩ জুন ২০২৬