করোনা আক্রান্ত যেভাবে শূন্যে নামিয়েছে ইতালির শহরটি
চীনের পর করোনা ভাইরাসের আঘাত সবচেয়ে বেশি পড়েছে ইউরোপের ইতালি। প্রতিদিনই চলছে মৃত্যুর মিছিল। তবে ইতালির উত্তরাঞ্চলের একটি শহরের মানুষ এই কঠিন সময়ের মধ্যেও খুঁজে পেয়েছে মুক্তি। উন্নত পরীক্ষা পদ্ধতি ও রোগীকে সতর্কতার সাথে আইসোলেশনে রাখার কারণে প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে এলাকার মানুষের করোনায় আক্রান্তের সংখ্যা।
ভেনিস থেকে ৫০ কিলোমিটার দূরে ভো শহর। গেল মাসে ভো এর ৩ হাজার ৩০০শ জনগণের করোনা টেস্ট করা হয়। ফেব্রুয়ারির ২৩ তারিখে দেশটিতে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। হিসেব করলে জনসংখ্যার মাত্র ৩ শতাংশ করোনায় আক্রান্ত হয়েছিলেন। শুরু থেকে শনাক্ত সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয় এবং কোথাও যাওয়া বা কারো সাথে দেখা করার বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়। দু সপ্তাহ পর বিশেষজ্ঞরা আবার পরীক্ষা করেন যেখানে করোনা পজিটিভের মাত্রা কমে দাঁড়ায় মাত্র ০.৪১ শতাংশ।
চলতি মাসের ১৩ তারিখ থেকে এ পর্যন্ত একজন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। সম্প্রতি আরো একবার পরীক্ষা করা হয়েছে যেখানে কারো করোনা পজেটিভ আসেনি। ভেনেতোর গভর্নর এরই মধ্যে ভো কে স্বাস্থ্যকর স্থান বলে ঘোষণা দিয়েছেন। শহরটির প্রধান বলছেন টেস্টিং পদ্ধতি এবং আইসোলেশন হলো করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কমানোর একমাত্র মাধ্যম। উল্লেখ্য এই অঞ্চলকে প্রথমে করোনাভাইরাসের রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়।
এরই মধ্যে ইতালির মৃতের সংখ্যা ৪ হাজার ছাঁড়িয়েছে। দেশটির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুরো দেশজুড়ে লকডাউন জারি করেছেন।
করোনাভাইরাস আতঙ্কে অবশেষে আজ রাত থেকেই কার্যত লকডাউন হয়ে যাচ্ছে যুক্তরাজ্য! করোনাভাইরাসের বিস্তার কমাতে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে বলে জানিয়েছেন বরিস জনসন। তাই যুক্তরাজ্যজুড়ে সমস্ত ক্যাফে, পাব, রেস্তোঁরা, জিম ও অন্যান্য অনুরূপ স্থানগুলো স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা থেকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।