করোনা মোকাবিলায় ১০০ নয়, ৫০ কোটি টাকা বরাদ্দ

১২ মার্চ ২০২০, ০৮:৫৭ AM

© ফাইল ফটো

চীন থেকে ভয়াবহ আকারে ছড়ানো করোনাভাইরাস প্রতিরোধ করতে স্বাস্থ্যসেবা খাতে ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার (১১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরকে এ অর্থ বরাদ্দ দেয়া হয়।

অবশ্য করোনা মোকাবিলায় ১০০ কোটি টাকা বরাদ্দের দাবি জানিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। তবে অর্থ মন্ত্রণালয় ২০১৯-২০-এর সংশোধিত বাজেটের অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা তহবিল থেকে ৫০ কোটি টাকার এ তহবিল বরাদ্দ দিয়েছে।

ইউএনবি জানিয়েঠে, এ অর্থের মধ্যে চিকিৎসা ও শল্য চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ করতে ৪৫ কোটি ৫১ লাখ ৭৫ হাজার টাকা, প্রকাশনার জন্য এক কোটি ৯৮ লাখ ২৫ হাজার টাকা এবং কেমিক্যাল রি-এজেন্টের জন্য আড়াই কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) করোনাভাইরাসে আক্রান্ত তিন ব্যক্তিকে শনাক্তের কথা জানায় গত রোববার। তিনজনের মধ্যে দুজন ইতালি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। বাকিজন তাদের কাছ থেকে আক্রান্ত হয়েছেন। তিনজনের মধ্যে দুজন সুস্থ হয়ে উঠেছেন।

আইইডিসিআরের পরিচালক আক্রান্ত মীরজাদী সেব্রিনা জানান, আক্রান্ত তিনজনের মধ্যে দুজন সুস্থ্য বলে প্রথম পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে। তাদের আবার পরীক্ষা করা হবে। এছাড়া তৃতীয়জনের চিকিৎসা চলছে বলে তিনি জানান।

স্কলারশিপ, খরচ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে জেনে রাখুন
  • ১২ এপ্রিল ২০২৬
আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারব…
  • ১২ এপ্রিল ২০২৬
ফেনীর শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬