বিসিএসে চিকিৎসকদের প্রবেশের বয়সসীমা বৃদ্ধির সুপারিশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের

০৯ জুন ২০২৬, ০৮:০০ PM , আপডেট: ০৯ জুন ২০২৬, ০৮:৪৪ PM
স্বাস্থ্য মন্ত্রণালয়

স্বাস্থ্য মন্ত্রণালয় © টিডিসি সম্পাদিত

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়টি বিবেচনা করার জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবর সুপারিশ করা হবে জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, গতকাল ৮ জুন স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়ে সচিব, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর ও মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উপস্থিতিতে ইন্টার্ন ও পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকদের প্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত-৪ এ নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, সভার সিদ্ধান্ত অনুযায়ী বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়ে বিবেচনা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

জেএমবি প্রতিষ্ঠাতার মাদ্রাসা ২০ বছর পর আবারও চালু
  • ০৯ জুন ২০২৬
যেসব ধারা অনুযায়ী ইসলামি ব্যাংকের নতুন চেয়ারম্যানকে অসহযোগি…
  • ০৯ জুন ২০২৬
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন
  • ০৯ জুন ২০২৬
‎জাবির সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন শরিফুল হুদা
  • ০৯ জুন ২০২৬
চিকিৎসকদের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ, সাংবাদিকের ক্ষমা…
  • ০৯ জুন ২০২৬
ভাত দিতে দেরি হওয়ায় মাদকাসক্ত ছেলের শাবলের আঘাতে মায়ের মৃত্…
  • ০৯ জুন ২০২৬