হাতে ১৪ সেলাই নিয়েই খেলতে নামলেন মাশরাফি!

১৩ জানুয়ারি ২০২০, ০২:০১ PM

© সংগৃহীত

বাম হাতে ব্যথা পাওয়ায় মাশরাফির হাতের তালুতে ১৪টি সেলাই পড়েছে। ফলে বিপিএলে তার আবার খেলার সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। তবে মাশরাফি জানিয়েছিলেন, হাতে সেলাই নিয়েই খেলতে চান তিনি।

শনিবার খুলনার ব্যাটিং ইনিংসের ১১তম ওভারে মেহেদি হাসানের বল কাভারের ওপর দিয়ে সীমানাছাড়া করার জন্য সজোরে ব্যাট চালান রাইলি রুশো। মাশরাফি বাম-দিকে ঝাঁপিয়ে পড়ে ক্যাচটি লুফে নেয়ার চেষ্টা করেন। কিন্তু বল মাশরাফির হাতে লেগে দ্রুত বেরিয়ে যায়।

কিছুক্ষণ মাঠে শুয়ে থাকার পর মাশরাফি যখন উঠে দাঁড়ান, তখন হাতের তালু দিয়ে রক্ত ঝরছিল। ফিজিও দৌড়ে এসে মাশরাফিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মাঠের বাইরে নেন। এরপর আর মাঠে ফেরেননি।

সোমবার (১৩ জানুয়ারি) বিপিএলের এলিমিনেটর পর্বে চট্টগ্রামের বিপক্ষে হাতে ১৪ সেলাই নিয়েই খেলতে নেমেছেন ঢাকা প্লাটুন অধিনায়ক। এটা মাশরাফি বলেই সম্ভব! গতকাল রোববার বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ম্যাচের গুরুত্ব বিবেচনা করে মাশরাফি খেলতে চাইলে মেডিক্যাল বিভাগ সে ব্যবস্থাই করে দেবে। শেষ পর্যন্ত সেটাই করা হয়েছে।

দেবাশীষ চৌধুরী বলেছিলেন, ‘মাশরাফি হাতে যে ব্যথা পেয়েছেন, তা খেলার অযোগ্য নয়। ম্যাচের গুরুত্ব বিবেচনা করে খেলতে চাইলে আমরা ব্যবস্থা করে দেব।’ ঢাকার ম্যানেজার আহসানউল্লাহ হাসান জানিয়েছেন, এই চোট নিয়েও মাশরাফি খেলতে ইচ্ছুক।

এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকল…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি শেয়ার করল হোয়াইট হা…
  • ০৮ এপ্রিল ২০২৬
close