শেষ ক্লাসে ভিন্নধর্মী পোশাক পরে আলোচনায় কুয়েট শিক্ষার্থীরা

৩১ ডিসেম্বর ২০১৯, ১১:০১ AM

© সংগৃহীত

নিজেদের শেষ ক্লাসে ভিন্নধর্মী পোশাক পরে আলোচনায় উঠে এসেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কম্পিউটার প্রকৌশল বিভাগের ১৫ ব্যাচের ছাত্ররা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে নানা ধরণের মন্তব্য করছেন।

জানা গেছে, কুয়েটের কম্পিউটার প্রকৌশল বিভাগের ১৫ ব্যাচের ছাত্ররা ভিন্নধর্মী কিছু করার প্রচেষ্টা চালান। এর অংশ হিসেবে সম্প্রতি আরব দেশগুলোর মতো পোশাক পরে শেষ ক্লাসে উপস্থিত হন সবাই। অবশ্য মেয়েরা শাড়ী পরে হাজির হন ক্লাসে।

এভাবে ভিন্নধর্মী আয়োজনের কারণে অনেকে তাদের প্রশংসা করে বলেছেন, শেষ ক্লাসে স্মরণীয় কিছু করতে পেরেছেন তারা। এতে কোনো সমস্যা দেখছেন না বলেও জানিয়েছেন অনেকে।

তবে অনেকে সমালোচনা করে লিখেছেন, এই পোশাকের সাথে আমাদের সম্পর্ক কোথায়? এর থেকে বিশ্ব‌বিদ্যাল‌য়ের তরুণদের মনস্তত্ত্ব বোঝা যায় বলেও মনে করেন অনেকে।

তবে এগুলো পাশ কাটিয়ে লেখাপড়া শেষ করে কর্মক্ষেত্রে ভালো করুক সবাই, এমন প্রত্যাশা জানিয়েছেন কেউ কেউ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএড পরীক্ষার ফরম পূরণের বিজ্…
  • ০৫ আগস্ট ২০২৬
শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দো…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের হামলার প্রতিবাদে জবিতে আজ বিক্ষোভ করবে ছাত্রশক্তি
  • ০৫ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ক্লাব ফেস্ট’ অনুষ্ঠিত
  • ০৫ আগস্ট ২০২৬
গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ছাত্রদলের মারধরে ছাত্রশক্তির …
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নের দাবি ও ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের হামল…
  • ০৫ আগস্ট ২০২৬