করোনা: খোলা আকাশের নিচে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

০৪ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৪ AM

© সংগৃহীত

মহামারি করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে উজবেকিস্তানে খোলা আকাশের নিচে মাঝ রাস্তায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেয় দেশটির শিক্ষার্থীরা। গত বুধবার রাজধানী তাসখন্দের পাখতাকর স্টেডিয়াম আঙিনায় খোলা আকাশের নিচে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের জন্য কয়েক ফুট দূরে দূরে পাতা হয় টেবিল-চেয়ার। আর প্রতিটা টেবিল-চেয়ারে একজন করে পরীক্ষার্থী বসতে পারবে। এদিন লক্ষাধিক শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। তবে বিশাল এই পরীক্ষা-যজ্ঞ চলবে দুই সপ্তাহজুড়ে। সামাজিক দূরত্ব নিশ্চিত করে এভাবে পরীক্ষায় অংশ নেবে ১৪ লাখ শিক্ষার্থী।

উল্লেখ্য, গত বছরের শেষের দিকে চীনের ওহানে করোনা ভাইরাস দেখা দিলে কয়েক মাসের মধ্যেই তা বিশ্বব্যাপি ছড়িয়ে পড়ে। পরে এই ভাইরাস মহামারি আকার ধারণ করে। এর তাণ্ডবে এখনও প্রতিদিন বহু মানুষ ভাইরাসটিতে আক্রান্ত ও মারা যাচ্ছে। এছাড়াও করোনা মহামারির শুরু থেকেই বিশ্বের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়।

আম-জাম যখন ধরবে, আমি খাব, আমাকে পাঠাবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় চবি শিক্ষার্থীর উপর হামলা
  • ১৪ এপ্রিল ২০২৬
মেট্রোরেলের পিলারে তারেক রহমানের গ্রাফিতি
  • ১৪ এপ্রিল ২০২৬
জমি নিয়ে দ্বন্দ্ব হলেই দেন মামলা, বাবা-ছেলের কাণ্ডে হয়রানিত…
  • ১৪ এপ্রিল ২০২৬
সর্বোচ্চ ‘নকল ধরা কমিটি’র আহ্বায়ক হওয়ার যোগ্যতা আছে শিক্ষাম…
  • ১৪ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩১, আবেদন শেষ…
  • ১৪ এপ্রিল ২০২৬