এমপিওভুক্তি: চলতি বছরই কপাল খুলছে আরও কিছু প্রতিষ্ঠানের

২৫ নভেম্বর ২০১৯, ১০:৪২ AM

চলতি ২০১৯-২০ অর্থবছরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে আরেক দফা সিদ্ধান্ত আসছে। রোববার (২৪ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়।

তবে নতুন এমপিওভুক্ত করার আগে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮’ সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। নীতিমালা সংশোধনের প্রক্রিয়া দ্রুত শেষ করার তাগিদ দেওয়া হয়েছে কমিটির পক্ষ থেকে।

বৈঠকে জানানো হয়, ২০১৯-২০ অর্থবছরে স্বীকৃতিপ্রাপ্ত নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির লক্ষ্যে অর্থ বিভাগ হতে ৮৬৫ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। চলতি বছরে এ পর্যন্ত এক হাজার ৬৫৮ শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। সেজন্য বার্ষিক ব্যয় প্রায় ৪৫৬ কোটি ৩২ লক্ষ ১৮ হাজার টাকা।

ওই ব্যয়ের পর আরও প্রায় ৪০৮ কোটি ৬৭ লক্ষ ৮১ হাজার টাকা অবশিষ্ট থেকে যাবে। অবশিষ্ট এই অর্থ দিয়ে সংশোধিত নীতিমালার আলোকে যাচাই-বাছাই করে আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা সম্ভব হবে।

কমিটি সূত্র জানায়, এ নিয়ে আলোচনা শেষে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও নীতিমালা সংশোধনে স্থায়ী কমিটির সদস্যবৃন্দের মতামত ও সুপারিশ অন্তর্ভুক্তির সুপারিশ করা হয়। সংশোধিত নীতিমালার আলোকে সর্বোচ্চ সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার নির্দেশনা দেওয়া হয় সভায়।

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ডা. মো. আফছারুল আমীন। কমিটির সদস্য শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মো. আব্দুল কুদ্দুস, ফজলে হোসেন বাদশা, মো. আবদুস সোবহান মিয়া ও মাহী বদরুদ্দোজা চৌধুরী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

এসএসসিতে আরও কমল পাসের হার, নেপথ্যে ৫ কারণ
  • ১০ আগস্ট ২০২৬
কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা
  • ১০ আগস্ট ২০২৬
ফলাফল একটি সংখ্যা মাত্র, জীবন তার চেয়ে অনেক বড়
  • ১০ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী বললেন…
  • ১০ আগস্ট ২০২৬
১৭ জন শিক্ষকের প্রতিষ্ঠানে শতভাগ ফেল
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্…
  • ১০ আগস্ট ২০২৬