এসএসসি পরীক্ষার সময় মোবাইল ব্যাংকিংয়ে নজরদারির সিদ্ধান্ত

২৪ জানুয়ারি ২০২০, ১০:৪৮ AM

© ফাইল ফটো

আগামী মাসে অনুষ্ঠেয় এসএসসি ও দাখিল পরীক্ষার সময় মোবাইল ব্যাংকিং লেনদেন মনিটরিং করবেন গোয়েন্দারা। পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার দিন পর্যন্ত এ নজরদারি চালানো হবে। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) কোম্পানিগুলোকে এ ব্যাপারে যথাযথ ভূমিকা পালন করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

দেশের সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও ই-ওয়ালেট সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এক চিঠিতে এই তথ্য তুলে ধরা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব পাবলিক পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার দিন পর্যন্ত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রোভাইডারগুলো কর্তৃক প্রদত্ত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এবং পেমেন্ট সার্ভিসেস প্রোভাইডার (পিএসপি) কর্তৃক প্রদত্ত ই-ওয়ালেট সার্ভিসের মাধ্যমে সংঘটিত ছোট অঙ্কের (দুই শত থেকে দুই হাজার টাকা মূল্যমানের) লেনদেন মনিটরিং জোরদারসহ সন্দেহজনক লেনদেনের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।

এই নির্দেশনার বিষয়ে নিজ নিজ ডিস্ট্রিবিউটর ও সুপার এজেন্ট, এজেন্ট ও গ্রাহকদের বিস্তারিত জানানোর পাশাপাশি যথাযথ ব্যবস্থা নিতেও নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষাগুলোর মধ্যে জেএসসি, জেডিসি, এসএসসি, দাখিল, এইচএসসি, আলিম, ভোকেশনাল, ডিপ্লোমা ও সমমানের পরীক্ষা রয়েছে। 

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘এসএসসি ও দাখিলসহ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠেয় সব পাবলিক পরীক্ষা চলার সময় লেনদেন মনিটরিং করা হবে।’

তিনি বলেন, ‘পরীক্ষার সময় ছোট অঙ্কের লেনদেনের ক্ষেত্রে মনিটরিং জোরদার করা হচ্ছে। দুই শত থেকে দুই হাজার টাকা মূল্যমানের লেনদেন এর আওতায় পড়বে।’

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬