ভাতা কর্তনের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের সমাবেশ

২৬ এপ্রিল ২০১৯, ০৫:৫৪ PM
জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ

জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ © সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্টের অতিরিক্ত চার শতাংশ কর্তনে প্রতিবাদ সমাবেশ করেছে। শুক্রবার দুপুর ২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি সাইদুল হাসান সেলিম। বক্তব্য রাখেন- মহাসচিব মো. আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক এনামুল ইসলাম মাসুদ, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্ট এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে প্রতিমাসে ছয় শতাংশ টাকা কর্তন করে থাকে। কিন্তু গত ১৫ এপ্রিল আরো চার শতাংশ অতিরিক্ত কর্তনের আদেশ জারি করে। অতিরিক্ত এ চার শতাংশ টাকা কাটায় আমরা তীব্র প্রতিবাদ এবং বাতিলের দাবি জানাই।

সমাবেশে সারাদেশ থেকে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। এসময় দাবি না মানা হলে আগামী ১ মে থেকে ৫ মে পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচির পালনের ঘোষণা দেন বক্তারা।


ট্যাগ: এমপিও
মানিক পশারীর লাশ দাফনে বাধা, নিন্দা জানিয়ে যা বললেন নাহিদ ই…
  • ২৬ অক্টোবর ২০২৬
যমুনায় গোসলে নেমে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
  • ২৬ অক্টোবর ২০২৬
নৌপরিবহন মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে ৩৫ পদে চাকরি, আবেদন আগা…
  • ২৬ অক্টোবর ২০২৬
যেভাবে টিন সার্টিফিকেট বাতিলের আবেদন করবেন
  • ২৬ অক্টোবর ২০২৬
ডিআইইউ মাতাতে আসছেন ‘বখতিয়ার–দ্য আর্টম্যান’
  • ২৬ অক্টোবর ২০২৬
পুলিশ সুপারের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৬ নভেম্বর…
  • ২৬ অক্টোবর ২০২৬