আজ থেকে আর পাওয়া যাবে না কল রেকর্ডিং অ্যাপ

১১ মে ২০২২, ১০:৫১ AM
আজ থেকে প্লে-স্টোরে কল রেকর্ডিং অ্যাপ পাওয়া যাবে না

আজ থেকে প্লে-স্টোরে কল রেকর্ডিং অ্যাপ পাওয়া যাবে না © আনন্দবাজার

আজ থেকে স্মার্টফোনে আর নামানো যাবে না কল রেকর্ডিং অ্যাপ। আগেই এ সিদ্ধান্ত হলেও মঙ্গলবার (১০ মে) তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে গুগল। সে অনুযায়ী আজ বুধবার থেকে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কল রেকর্ডিং করার সব অ্যাপ প্লে স্টোর থেকে সরিয়ে নেওয়া হবে।

গত এপ্রিলে গুগল জানিয়েছিল, প্লে স্টোর থেকে সব কল রেকর্ডিং অ্যাপ নিষিদ্ধ হবে। এর মাধ্যমে ফোনে কল রেকর্ড করার নিজস্ব সফ্‌টঅয়্যার না থাকলে অন্য কোনো অ্যাপ ডাউনলোড করে কল রেকর্ড করা যাবে না। খবর আনন্দবাজারের।

প্রসঙ্গত, কল রেকর্ডিং অ্যাপ নিয়ে অনেকদিন ধরেই আলোচনা-সমালোচনা চলছিল। অ্যান্ড্রয়েড-১০ আসার পর গুগল জানায়, গ্রাহকদের ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষায় কল রেকর্ড করার ব্যবস্থা বন্ধ করে দিতে চায় তাঁরা। তবে এরপরও এপিআই ব্যবস্থায় মাধ্যমে বাইরের কিছু অ্যাপ ব্যবহার করে কল রেকর্ড করা যাচ্ছিল। আজ থেকে সেই ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে।

আরো পড়ুন: টেন মিনিট স্কুলের নতুন সিওও মির্জা সালমান

অনেক দেশেই ব্যক্তি স্বাধীনতা ও গোপনীয়তা রক্ষায় কল রেকর্ড করা আইনত নিষিদ্ধ। ফলে দেশগুলোতে আইনি জটিলতায় জড়িয়েছে গুগল। এ পদক্ষেপের মধ্য দিয়ে সে জটিলতা কাটার সম্ভাবনা রয়েছে। তবে শাওমি, স্যামসাং, ওয়ান প্লাস ও অপো স্মার্টফোনে নিজস্ব কল রেকর্ডিং ব্যবস্থা রয়েছে। ফলে তাদের ওই ফোনগুলোয় কল রেকর্ড অ্যাপ থাকবে।

সংসদ কার্যক্রমে গতি আনতে বৈঠক, সদস্যদের দিক নির্দেশনা দিলেন…
  • ২৮ মার্চ ২০২৬
দেশের ১০ লাখ পুরুষকে দ্বিতীয় বিয়ে করতে হবে, না হলে গুনাহগার…
  • ২৮ মার্চ ২০২৬
স্কুল-কলেজ খুলছে কাল, মানতে হবে যেসব নির্দেশনা
  • ২৮ মার্চ ২০২৬
টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে প্রাথমিক শিক্ষার ভূমিকা
  • ২৮ মার্চ ২০২৬
গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল দেখবেন যেভাবে
  • ২৮ মার্চ ২০২৬
টুরিস্ট ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence