বিনা মূল্যে অনলাইনে সাংবাদিকতা কোর্স চালু করেছে রয়টার্স ও ফেসবুক

২১ মে ২০২১, ১২:৪৫ PM
প্রশিক্ষণ কোর্স

প্রশিক্ষণ কোর্স © সংগৃহিত

‘রয়টার্স ডিজিটাল জার্নালিজম কোর্স’ নামে অনলাইনে একটি সাংবাদিকতা প্রশিক্ষণ কোর্স চালু করেছে ফেসবুক জার্নালিজম প্রজেক্ট ও রয়টার্স। ডিজিটাল রিপোর্টিং ও সম্পাদনা বিষয়ে জানাতে আয়োজন করা হয়েছে বিনা মূল্যের এই প্রশিক্ষণ কোর্সটি। বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিকের ৯টি দেশের সাংবাদিকদের জন্য চালু করা হয়েছে এই প্রোগ্রাম।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফেসবুক জানায়, এতে চারটি মডিউলের মাধ্যমে নতুন ও অভিজ্ঞ সাংবাদিকদের ডিজিটাল নিউজ রিপোর্টিংয়ের মৌলিক বিষয়গুলো হাতে-কলমে শেখানো হবে। মডিউলগুলোর মধ্যে রয়েছে- ডিজিটাল সংবাদ সংগ্রহ, যাচাইকরণ এবং রিপোর্টিং, সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যকরভাবে প্রকাশ করা এবং সুস্থতা ও সহনশীলতা।

রয়টার্সের এক্সিকিউটিভ এডিটর জিনা চুয়া বলেন, সংবাদমাধ্যমগুলোর ডিজিটাল যুগে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে নিরাপদ ও কার্যকরভাবে ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহারে সক্ষম হওয়া জরুরি। সবার কথা ভেবেই কোর্সটি সাজানো হয়েছে।

ডিজিটাল নিউজের পরিসর বদলাচ্ছে জানিয়ে ফেসবুক এশিয়া প্যাসিফিকের নিউজ পার্টনারশিপের পরিচালক অঞ্জলি কাপুর বলেন, এশিয়া-প্যাসিফিকের সাংবাদিকেরা যেন ডিজিটাল নিউজে দক্ষতা ও জ্ঞান অর্জন করতে পারেন এবং জনসাধারণকে জানাতে পারেন, সে জন্য ফেসবুক ও রয়টার্স সহযোগিতা করবে।

কোর্সটিতে অংশ নিতে হলে https://reutersdigitaljournalism.com এই লিংকে প্রবেশ করে বিস্তারিত জানা যাবে।

তাসকিন ম‍্যাজিকে উড়ে গেলো ওয়েবস্টারের স্ট্যাম্প
  • ১৩ আগস্ট ২০২৬
শতবর্ষী সলিমুল্লাহ কলেজে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
  • ১৩ আগস্ট ২০২৬
দেখতে আকর্ষণীয়, স্বাস্থ্যে বিপজ্জনক—রঙিন পাপড় নিয়ে সতর্কতা
  • ১৩ আগস্ট ২০২৬
ভয়ঙ্কর হয়ে ওঠা জুটি ভাঙলেন এবাদত
  • ১৩ আগস্ট ২০২৬
দৃষ্টিশক্তি হারিয়েও এসএসসি পাশ, শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন র…
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের নাম ঘোষণা আজ
  • ১৩ আগস্ট ২০২৬