নতুন ফিচার নিয়ে এসেছে টুইটার

২০ নভেম্বর ২০২০, ০৩:৪৫ PM
টুইটার

টুইটার © ফাইল ফটো

বছরের শুরুর ‍দিকে ‘ফ্লিটস’ নামে পরীক্ষামূলক ভাবে একটি ফিচার চালু করেছে টুইটার। এবার সেই ফিচারের সুবিধা পাবেন বিশ্বের সব টুইটার ব্যবহারকারী। সম্প্রতি এক ঘোষণায় এ কথা জানিয়ে দিল টুইটার। এর পাশাপাশি ভয়েস কনভার্সেশনের রুমের জন্য ‘Spaces’ নামে একটি ফিচার ডেভেলপের কথাও জানানো হয়েছে।

স্ন্যাপচ্যাট বা অন্যান্য অ্যাপে স্টোরি আপলোডের মতো এবার টুইটারেও একটি আলাদা ট্যাবের সাহায্যে কোনো ফটো, লেখা বা ভিডিও পোস্ট করা যাবে। যা একদিন অর্থাৎ ২৪ ঘণ্টা পর নিজে থেকেই মুছে যাবে। এই বিশেষ ফিচারটির নাম হল ‘Twitter Fleets’।

জানানো হয়েছে, এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা আরও বেশি করে নানা কথোপকথনে অংশগ্রহণ করতে পারবেন। মূলত ‘মোমেন্টারি থট’ শেয়ারিংয়ের ফিচার এটি। এতে অনেকটা বেশি স্বচ্ছন্দ অনুভব করবেন মানুষজন। বিশেষ করে টুইটারে যারা নতুন, তারা এই ‘Twitter Fleets’ থেকে বাড়তি সুবিধা উপভোগ করতে পারবেন। বেশি ভাবনা-চিন্তা না করে তারা তাদের ধ্যান-ধারণা শেয়ার করতে পারবেন। কারণ একদিন পরই এই পোস্টগুলো মুছে যাবে।

এই ফিচারটি ভারতে এসেছিল জুন মাসে। বর্তমানে শুধুমাত্র Android ও iOS অ্যাপেই রয়েছে। তবে ওয়েব-ইউজাররা কবে থেকে এই Twitter Fleets-এর সুবিধা পাচ্ছেন, সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। এ ক্ষেত্রে Twitter Fleet আপলোড করতে হলে ব্যবহারকারীদের একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে।

প্রথমে অ্যাপের উপরের বাম দিকের কোণে '+' সাইনটি খুঁজে বের করতে হবে। তারপর Snapchat, WhatsApp, Instagram, Facebook বা LinkedIn-এর মতোই টেক্সট, ফটো, GIF আপলোড করা যাবে।

ইতিমধ্যেই Spaces ভয়েস চ্যাটরুমের উপর কাজ শুরু করে দিয়েছে টুইটার। এ বিষয়ে এর প্রোডাক্ট ডিজাইনার মায়া পেটারসন জানিয়েছেন, এই ফিচার ডেভেলপ করার পিছনে একটি আলাদা উদ্দেশ্য রয়েছে। এই ফিচারের সাহায্যে পাবলিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যেও ব্যক্তিগত কথোপকথনের জন্য একটি নিরাপদ জায়গা বা সেফ স্পেস তৈরি করা যাবে।

প্রযুক্তিবিদদের মতে, Spaces ফিচারে একসঙ্গে বেশ কয়েকজন অংশগ্রহণ করতে পারবেন। এমনকি এই কথোপকথনে অংশ নেওয়ার জন্য আবেদনও জানাতে পারবেন টুইটার ব্যবহারকারীরা। এই সবের পাশাপাশি এই চ্যাটরুমে কারা অংশ নিয়েছেন, কারা কথা বলছেন, সেই বিষয়টিও দেখতে পাবেন ব্যবহারকারীরা।

এ নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছে Verge-এ। মায়া পেটারসন আরও জানিয়েছেন, এই ফিচার মূলত একটি ছোট গ্রুপ ও সীমিতসংখ্যক ব্যবহারকারীর জন্যই উপলব্ধি হবে। এই ফিচারে টুইটার সংযুক্ত করার পাশাপাশি ট্রান্সক্রিপশন দেখার সুযোগও রয়েছে।

শিক্ষা ও গবেষণায় সহযোগিতায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়-বিআইডি…
  • ১৩ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোন ১৮ প্রো, সব মডেলেই বাড়বে দাম
  • ১৩ আগস্ট ২০২৬
তথ্য সংগ্রহকারী পদে বিএনপি নেতার স্ত্রী-মেয়ে-ভাতিজা-ভাতিজি …
  • ১৩ আগস্ট ২০২৬
অ্যাকাডেমিক মাইগ্রেশনের দাবিতে ঢাকা কলেজের মূল ফটকে তালা
  • ১৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহ নগরীতে দুপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
  • ১৩ আগস্ট ২০২৬
নগদ ও সিটিজেনস ব্যাংকের মধ্যে অংশীদারিত্ব চুক্তি
  • ১৩ আগস্ট ২০২৬