সাহেদের বিরুদ্ধে অভিযোগ জানাতে ‘হটলাইন’ চালু করল র‌্যাব

১৭ জুলাই ২০২০, ০৫:৪৫ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে র‌্যাবের হাতে আটক রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে অভিযোগ জানাতে হটলাইন চালু করেছে র‌্যাব। ৫৯টি মামলার আসামী সাহেদের সকল প্রতারণার হদিস খুঁজে বের করতে এই বিশেষ সেবা চালু করেছে র‍্যাব।

সাহেদের মাধ্যমে প্রতারিত হওয়া ভুক্তভোগীদের হটলাইন নাম্বার 01777720211 যোগাযোগের অনুরোধ জানিয়েছে র‌্যাব। প্রতারিত হওয়া ব্যক্তিরা এই নাম্বারটিতে ফোন করলে তাদের সবধরনের সহায়তা দেয়া হবে বলে জানিয়েছে র‍্যাব।

এর আগে প্রতারক সাহেদ সম্পর্কে র‍্যাবের গণমাধ্যম ও আইন শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ বলেছেন, ‘তার প্রতারণার ধরণ একটি অনন্য ধরণ। তাকে বলা যায় প্রতারক জগতের ‘আইডল’।’

বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬
যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয় মনিটরিংয়ে ইউজিসির বাইরে আলাদা সেল হচ্ছে: শিক্…
  • ১৭ এপ্রিল ২০২৬