কারওয়ানবাজারে প্রকাশ্যে ছিনতাইকারী সেই সোহেল গ্রেফতার

২৩ জুন ২০২০, ১২:৫৩ PM

© সংগৃহীত

রাজধানীর কারওয়ানবাজার এলাকার সার্ক ফোয়ারা মোড়ে ব্যাগ কেটে মানুষের জিনিষপত্র চুরি ও যাত্রীদের মালামাল ছিনিয়ে নেয়া ছিনতাইকারী সোহেলকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ জুন) রাত সোয়া ১০টার দিকে ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে তেঁজগাও থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মামলা করেছে পুলিশে।

সোহেল জানিয়েছে, তিনি একজন মাদকসেবী। রাতে মাদক সেবন করে ফার্মগেট এবং কারওয়ানবাজার এলাকায় ফুটওভার ব্রিজ এবং ফুটপাতে ঘুমিয়ে থাকেন। দিনের বেলা সুযোগ বুঝে মালামাল চুরি ও ছিনতাই করেন। তার বাড়ি শরীয়তপুরে। তিনি ঢাকায় ভাসমান হিসেবে বসবাস করছেন।

এর আগে গত ২২ জুন সোহেলের চুরি-ছিনতাইয়ের ঘটনা গণমাধ্যমে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। তা নজরে আসলে সোহেলকে ধরতে অভিযান শুরু করে পুলিশ। এর প্রায় ৩ ঘণ্টা পর পুলিশের অভিযানে সোহেল গ্রেফতার হয়।

ফার্মগেট, কারওয়ানবাজার এবং আশপাশের এলাকায় এ ধরনের ঘটনার সঙ্গে যুক্ত মাদকসেবী ও অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

দুর্যোগ ও ত্রাণমন্ত্রী দুলু এভারকেয়ারে ভর্তি
  • ১১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র নিলেন শফিউল বাবুর স্ত্রী বীথ…
  • ১১ এপ্রিল ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ রহিতকরণ বিল দেশকে ভয়ান…
  • ১১ এপ্রিল ২০২৬
গুম হওয়া ছাত্রনেতা রাসেলের বোন লাবনীর বিএনপির মনোনয়ন সংগ্রহ
  • ১১ এপ্রিল ২০২৬
সত্যিই কি কুকুরের পা বেঁধে কুমিরকে খেতে দেওয়া হয়েছিল?
  • ১১ এপ্রিল ২০২৬
তেলের দাবিতে এবার এসিল্যান্ডকে ইটপাটকেল নিক্ষেপ
  • ১১ এপ্রিল ২০২৬
close