ফেসবুকে লাইভে বললেন ‘প্রিয়তমা চলে যাচ্ছে’, পরে মিলল লাশ

১৪ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৭ PM
রাহিমুল ইসলাম শুভ

রাহিমুল ইসলাম শুভ © সংগৃহীত

প্রিয়জনের অন্যত্র বিয়ে হয়ে যাচ্ছে- এমন খবর শুনে ফেসবুক লাইভে এসে এক তরুণ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরের একটি মেস থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই চাঁদপুরের হাজীগঞ্জের যুবক রাহিমুল ইসলাম শুভ (২৫)।

এর আগে সোমবার ফেসবুক লাইভে শুভ বলেন, ‘প্রিয়তমা অন্যত্র চলে যাচ্ছে। সুতরাংবেঁচে থেকে আর লাভ নেই। চিরবিদায় নিয়ে আমিও চলে গেলাম।’ শুভ হাজীগঞ্জের পূর্ব হাঁটিলা গ্রামের মনির হোসেনের ছেলে। ঢাকার মিরপুর এলাকায় বেসরকারি অফিসে চাকরি করতেন তিনি।

স্বজনরা জানান, শুভ পাশের গ্রামের একটি মেয়েকে ভালোবাসতেন। দীর্ঘদিন তাদের দুজনের মধ্যে ঘনিষ্ঠতাও ছিল। ঢাকার কর্মস্থল থেকে গ্রামের বাড়িতে গেলে শুভ পছন্দের মানুষটিকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। তাছাড়া ফেসবুকে মেয়েটিকে নিয়ে পোস্টও দিতেন।

আরো পড়ুন: ছাত্রলীগ কর্মীকে নির্যাতন, সরিয়ে দেওয়া হলো পুলিশের ওসিকে

শুভর বাবা মনির হোসেন বলেন, হঠাৎ শুভর পছন্দের মেয়ের অভিভাবক অন্যত্র বিয়ের সিদ্ধান্ত নিলে ভেঙে পড়ে শুভ। একপর্যায়ে মেয়েটির বিয়ের দিন তারিখের খবর পেয়ে ফেসবুকে মনের কষ্টের কথা জানিয়ে সিলিংফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

জানা গেছে, শুভ যাকে ভালোবাসতেন মঙ্গলবার তার অন্যত্র বিয়ে হয়ে যায়। ঢাকায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে শুভর মরদেহ হস্তান্তর করা হয়। বিকেলেই পারিবারিক গোরস্থানে দাফন করা হয় তাকে।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9