সাংবাদিকদের ‘চাকরিচ্যুতি’তে বিবৃতি দিল এনএইচএ
জুলাইয়ের পক্ষের সাংবাদিকদের ‘চাকরিচ্যুতি’তে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল হেলথ এলায়েন্স (এনএইচএ)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এনএইচএ’র মুখ্য সমন্বয়ক ডা. হুমায়ুন কবীর হিমু স্বাক্ষরিত একটি বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, জুলাইয়ের পক্ষে অবস্থানের কারণে এখন টেলিভিশন থেকে ৪ জন সাংবাদিককে চাকরিচ্যুত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল হেলম এলায়েন্স'র (এনএইচএ) আহবায়ক অধ্যাপক শাদরুল ইসলাম ও মেম্বার সেক্রেটারি আব্দুল আহাদ।
বিবৃতিতে নেতারা বলেন, জুলাইয়ের আকাঙ্খা ধারণকারী ৪ জন সাংবাদিককের বিনা কারণে ‘চাকরিচ্যুতি’র ঘটনা আমাদের ফ্যাসিস্ট আমলের কথা মনে করিয়ে দেয়। ফ্যাসিবাদী সময়ে এভাবেই গণমাধ্যমের কণ্ঠ রোধ করা হয়েছিল। সে সময় বিনা কারণে মিডিয়া হাউজ বন্ধ করে দেওয়া হয়েছিল। দেশবাসী আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে ফাসিবাদী আচরণ আশা করে না। বর্তমান সরকার দ্বায়িত্ব গ্রহণের দিনই সাংবাদিকদের চাকরিচ্যুতির ঘটনা সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্রের বলেই আমরা মনে করি। জুলাই গণবিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট পতনের পর যে সরকার এসেছে তারা জুলাইয়ে পক্ষের শক্তির ধরণ করবেন বলেই আমাদের বিশ্বাস।
বিবৃতিতে আরও বলেন, চাকরিচ্যুত সাংবাদিক মুজাহিদ শুভ বাংলাদেশ হেলথ রিপোর্টারস ফোরামের সাধারণ সম্পাদক। তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট স্বাস্থ্য বিষয়ক সাংবাদিক। দেশের স্বাস্থ্যখাতে তার অবদান অনস্বীকার্য। তাকে চাকরিচ্যুত করার মানে হল স্বাস্থ্যখাতের গঠনমূলক উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। চাকরিচ্যুত সাংবাদিকদের দ্রুত চাকরি বহাল করার দাবি জানাচ্ছে ন্যাশনাস হেলথ এলায়েন্স।