দি সিকিউরিটি প্রিন্টিং করপােরেশন নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

১৩ ডিসেম্বর ২০২১, ০৮:৩০ PM
দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড

দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড © সংগৃহীত

দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের অফিসার (জেনারেল) পদের এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ২ হাজার ৯২৩ জন প্রার্থীকে পরবর্তী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ করা হয়। ব্যাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ফল দেখা যাচ্ছে।

সোমবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো: গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ৩০ অক্টোবর সাতটি পদের ‘অফিসার জেনারেল’ পদে এমসিকিউ ১০০ নাম্বরের এক ঘন্টার পরীক্ষা রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়। নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচী ও কেন্দ্রতালিকা পরে বাংলাদেশ ব্যাংকের এ (erecruitment.bb.org.bd) ওয়েবসাইটে ও দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুনব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন

পরীক্ষা নেয়া পদগুলো হলো- অফিসার (জেনারেল), অফিসার (টেকনিক্যাল), উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল), উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল), উপ-সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, উপ-সহকারী প্রােগ্রামার ও মেডিকেল এসিস্ট্যান্ট।

প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ গত ২০২০ সালেরে ৭ জানুয়ারীতে ১৪ শূন্য পদের জন্য এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বাংলাদেশ ব্যাংক । ১০ থেকে ১১ তম গ্রেডের নিয়োগটিতে মাসিক বেতন রয়েছে ১৬ হাজার থেকে ৩০ হাজার ২৩০ টাকা।

 

ফেসবুকে ধর্মীয় উসকানির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
  • ২৮ এপ্রিল ২০২৬
প্রেমের টানে বাংলাদেশে এসে প্রতারিত হলেন ভারতীয় তরুণী
  • ২৮ এপ্রিল ২০২৬
ঢাবির ছাত্রাবাসের সামনে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় জানা গেল
  • ২৮ এপ্রিল ২০২৬
বুটেক্স স্টেশনারিতে জায়গা স্বল্পতা: ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ২৮ এপ্রিল ২০২৬
শেকৃবিতে ভর্তি শেষে এখনও ফাঁকা ২৯১ আসন
  • ২৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে আসা তরুণের এক বছরের কারাদণ্ড
  • ২৮ এপ্রিল ২০২৬