এবার চাকরির বয়স ৩২ বছর করার দাবি জানালেন সরকারি কর্মচারীরা

১৩ নভেম্বর ২০২১, ০৫:৫৩ PM

© সংগৃহীত

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর এবং অবসরের বয়সসীমা ৬২ করা দাবি জানিয়েছে ‘বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদ’। একইসঙ্গে সরকারি কর্মচারীদের বিনা সুদে ৫০ লাখ টাকা গৃহনির্মাণ ঋণ দেওয়ারও দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ শনিবার (১৩ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটের নসরুল হামিদ অডিটোরিয়ামে আয়োজিত ১১-২০ গ্রেডের ‘সরকারি কর্মচারী দাবি আদায় লক্ষে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

সভায় বক্তারা বলেন,  ১৯৭৩ সালের ১০ ধাপে নবম পে-স্কেল বাস্তবায়ন করতে হবে। সচিবালয়ের মতো সচিবালয়ের বাইরের সরকারি কর্মচারীদের পদ ও বেতন বৈষম্য দূর করতে হবে। ব্লক পোস্টধারীদের পদোন্নতির সুযোগ সৃষ্টি করতে হবে। ৯ম পে-স্কেল প্রদানের পূর্ব পর্যন্ত ৫০% মহার্ঘ ভাতা দিতে হবে।

তারা আরও দাবি করেন, ডাক বিভাগের প্রার্থী প্রথা চালুসহ মাস্টার রোল ও অন্যান্য দফতরে কর্মরত মাস্টার রোল, কন্টিজেন্স ও ওয়ার্কচার্জ কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। সরকারি কর্মচারীদের আগের মতো ৩টি টাইম স্কেল, সিলেকশন গ্রেড ও বেতন সমতাকরণ পুনর্বহাল করতে হবে।

এছাড়াও পেনশনের হার ৯০% থেকে ১০০% ও গ্র্যাচুইটির হার ১ টাকায় ২৩০ টাকার স্থলে ৪০০ টাকায় উন্নীতকরণসহ প্রাথমিক শিক্ষা অধিদফতরের মতো অন্যান্য সকল দফতরে পোষ্য কোটা চালু করার দাবি করেন সংগঠনের নেতারা।

সভায় উপস্থিত ছিলেন জাতীয়ভিত্তিক পেশাজীবী সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজ ও সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদসহ জাতীয়ভিত্তিক অন্যান্য সংগঠনের নেতারা।

জ্বালানি তেল সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এমপি রা…
  • ৩০ মার্চ ২০২৬
মৌচাকের মধু বিক্রির টাকায় শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী, প্রশ…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে যুদ্ধ থামাতে গিয়ে আহত হলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্…
  • ৩০ মার্চ ২০২৬
নওগাঁয় ৫ বিঘা ধানক্ষেতে বিষ ছিটিয়ে ফসল নষ্টের অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল নিয়ে ধোঁয়াশা, যা …
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে ‘সালাহউদ্দিন সাহেব’ সম্বোধন নিয়ে আপত্তি, হাসনাতের দুঃ…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence