ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৮ মার্চ
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘সফটওয়্যার ইঞ্জিনিয়ার (অ্যান্ড্রয়েড)’ পদে কর্মী নিয়োগে ৯ ফেব্রুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৯ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে—চলবে ৮ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ০৮ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি);
পদের নাম: সফটওয়্যার ইঞ্জিনিয়ার (অ্যান্ড্রয়েড);
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই চাকরি এবি ব্যাংকে, নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সাপ্তাহিক ছুটি ২ দিন, উৎসব বোনাস বছরে ২টি, ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ২২ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: ঢাকা;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে মিডল্যান্ড ব্যাংক, আবেদন স্নাতক পাসেই
আবেদনের যোগ্যতা—
*বিএসসি ডিগ্রি থাকতে হবে;
*ব্যাংক, আইটি সক্ষম পরিষেবা, সফটওয়্যার কোম্পানিতে কাজের দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে ঢাকা ব্যাংক, আবেদন শেষ ২১ ফেব্রুয়ারি
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৮ মার্চ ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম