এবার প্রাথমিকে বরাদ্দ ২৬ হাজার ৩১১ কোটি টাকা

০৩ জুন ২০২১, ০৬:৫০ PM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

২০২১-২২ অর্থবছরের বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ২৬ হাজার ৩১১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরে এই বরাদ্দ ছিল ২৪ হাজার ৯৩৭ কোটি টাকা। সে হিসাবে এবার প্রাথমিকে এক হাজার ৩৭৪ কোটি টাকা বেশি প্রস্তাব করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় প্রকাশিত বাজেট বক্তৃতার লিখিত কপি থেকে এ তথ্য জানা যায়।

এবার ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে এ বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী। এবারের বাজেটের ঘাটতি রয়েছে দুই লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।

বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ব্যয়ের জন্য ৩৬ হাজার ৪৮৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব আনা হয়েছে। গত অর্থবছরে এটি ৩৩ হাজার ১১৮ কোটি টাকা ছিল। সে হিসাবে গতবারের চেয়ে এবার তিন হাজার ৩৬৮ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব আনা হয়েছে।

জাতীয় সংসদে প্রস্তাবের আগে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন করা হয়। মন্ত্রিসভায় অনুমোদিত বাজেট সংসদে উপস্থাপনের অনুমতি দিয়ে তাতে সম্মতিসূচক স্বাক্ষর করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

নতুন ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট চলতি ২০২০-২১ অর্থবছরে মূল বাজেটের তুলনায় ৩৫ হাজার ৬৮১ কোটি টাকা বেশি।

এক বিশ্বকাপে ১৬ ভাই, জেনে নিন কে খেলছেন কোন দলের হয়ে
  • ২৮ জুন ২০২৬
এআই দিয়ে লেখা সিভিই পছন্দ করছে স্ক্রিনিং এআই: গবেষণা
  • ২৮ জুন ২০২৬
রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টারের নবীনবরণ অনুষ্ঠ…
  • ২৮ জুন ২০২৬
আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
  • ২৮ জুন ২০২৬
টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬