১১ জুন হচ্ছে না ডেন্টালের ভর্তি পরীক্ষা

০৭ জুন ২০২১, ০৫:৩৪ PM
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় © প্রতীকী ছবি

দেশের করোনার বর্তমান পরিস্থিতিতে আগামী ১১ জুন পূর্বনির্ধারিত সময়ে হচ্ছে না ২০২০-২১ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা। আজ সোমবার (৭ জুন) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে সরকারি/বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট সমূহে ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষা কোভিচ-১৯ মহামারী এর বর্তমান বাস্তবতায় ১১ জুনে বিডিএস ভর্তি পরীক্ষা অনিবার্য কারণবশত: স্থগিত করা হলো। পরবর্তিতে ভর্তি পরীক্ষার দিনক্ষণ মোবাইল এসএমএস ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

জানা গেছে, এবার ভর্তি পরীক্ষায় সরকারি ডেন্টাল কলেজে আসনপ্রতি ৯৭ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। দেশের সবগুলো সরকারি ডেন্টাল কলেজে আসন রয়েছে ৫৪৫টি। এর বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন ৫৩ হাজার ৪ জন। ফলে প্রতিটি আসনের বিপরীতে ৯৭.২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

আরও পড়ুন: রাজশাহীতে লকডাউন বাড়লে পেছাতে পারে ডেন্টাল ভর্তি পরীক্ষা

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close