এসএসসির তিন ক্ষেত্রেই ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা

১২ মে ২০২৪, ০২:২১ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২০ PM
চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ © ফাইল ছবি

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় এক লাখ ৮২ হাজার ১৩২ জন জিপিএ-৫ পেয়েছে। ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ। এবারের পরীক্ষায় অংশগ্রহণ, পাস ও জিপিএ-৫, এ তিন ক্ষেত্রেই ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।

রোববার (১২ মে) সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এর আগে ২০২৩ সালে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন জিপিএ-৫ পেয়েছিল। পাসের হার ছিল ৮০.৩৯ শতাংশ। সবমিলিয়ে এবার পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫।

প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছর সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। ৯ লাখ ৮৮ হাজার ৭৯৫ জন ছেলের মধ্যে পাস করেছে ৮ লাখ ৬ হাজার ৫৫৩ জন। পাসের হার ৮১ দশমিক ৫৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮৩ হাজার ৩৫৩ জন।

আরো পড়ুন: এসএসসিতে ছাত্রের তুলনায় ছাত্রী বেশি, যা বললেন প্রধানমন্ত্রী

অপরদিকে এসএসসিতে ছাত্রীর সংখ্যা ছিল ১০ লাখ ২৪ হাজার ৮০৩ জন। এর মধ্যে পাস করেছে ৮ লাখ ৬৫ হাজার ৬৯০ জন। পাসের হার ৮৪ দশমিক ৪৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯৮ হাজার ৭৭৬ জন। পরীক্ষায় অংশগ্রহণ, পাস এবং জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের তুলনায় বেশ খানিকটা এগিয়ে রয়েছে মেয়েরা।

রোববার ১১টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করেন। এর আগে সকাল ১০টার দিকে বোর্ড চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলের অনুলিপি হস্তান্তর করে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বেলা ১১টা থেকে এসএসসি পরীক্ষার ফল স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে জানা যাচ্ছে। এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারছে শিক্ষার্থীরা।

স্কুলশিক্ষককে বাসায় ডেকে ভয় দেখিয়ে টাকা আদায়, নারীসহ হানিট্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশে ভর্তি পরীক্ষা শুরু আজ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর পদ হারালেন কলেজ ছাত্রদলের সাধারণ সম্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
তাড়াহুড়া করে দলীয় লোক নিয়োগের পাঁয়তারা করছে বিএনপি সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে ৪ সদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রিপাবলিকানরা জিতলে প্রত্যেক নাগরিককে ৬ লাখ টাকা দেওয়ার ঘোষণ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9