১০ মার্চ ২০২৬, ১৩:০৬

ঢাবির প্রথম প্রফের ফল প্রকাশ

ঢাবি লোগো   © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজের এম‌বিবিএস প্রথম প্রফের ফল প্রকাশ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে ঢাবির অধিভুক্ত কলেজ সংশ্লিষ্ট ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ম পেশাগত এমবিবিএস নভেম্বর-২০২৫ (নতুন ও পুরাতন) ও জুলাই-২০২৫ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হল।